নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে দুবাইফেরত দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, তাঁদের কাছ থেকে ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ ও ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
বুধবার ভোররাত তিনটার দিকে সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল হোসেন জানান, শাহজালাল বিমানবন্দর থেকে ভাড়া করা প্রাইভেট কারে বাড়ি ফেরার পথে তাঁরা ডাকাতির শিকার হন।
এ ঘটনায় প্রাইভেট কারের চালক শাহীন, তাঁর ভাই সোহেল ও আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে সাড়ে আট ভরি সোনাসহ কিছু মালামাল উদ্ধার হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো।


