বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা দক্ষিণের ২৯ ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, বহুতল ভবনে বেশি লার্ভা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। মাঝারি ঝুঁকিতে ২৮টি এবং কম ঝুঁকিতে ১৮টি ওয়ার্ড।

২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ২ হাজার ২৫০টি বাড়িতে চালানো জরিপে ৪০৩টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। লার্ভা পাওয়া স্থানের মধ্যে বহুতল ভবনের হার সবচেয়ে বেশি, ৩১.০৬ শতাংশ।

নগর ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। নভেম্বরেও ডেঙ্গুর ঝুঁকি থাকায় বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  সব হাসপাতালে সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ