শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    আইসিসিবিতে শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক মেলা

    নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং এবং পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের এ আয়োজন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

    মেলাগুলোর আয়োজক সিইএমএস-গ্লোবাল ইউএসএ। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম ঢাকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন।

    বিল্ড সিরিজ

    বিল্ড সিরিজে রয়েছে ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক এক্সপো। এখানে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, লিফট, এইচভিএসি ও স্যানিটারি পণ্য প্রদর্শিত হচ্ছে। একই সঙ্গে চলছে ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬।

    পাওয়ার সিরিজ

    পাওয়ার সিরিজে আছে ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ এবং ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো।

    আরও পড়ুন  ব্যবসা গোটাচ্ছে দেড় শতাধিক কম্পানি

    পানি খাত

    ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে পানি শোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে লেসো বাংলাদেশ, জুমলিয়ন, ওয়ালটন, হুয়াওয়ে, সিমেন্স ও গ্রামীণ সোলার। নির্মাণ ও জ্বালানি খাতের ব্যবসায়ী, প্রকৌশলী ও ক্রেতাদের জন্য নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ