শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    বিনিয়োগ প্রচারে আন্তর্জাতিক স্বীকৃতি: জেনেভায় ওয়াইপা পুরস্কার পেল ইনভেস্ট বাংলাদেশ

    বিনিয়োগ প্রচার ও সহায়তায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জাতীয় বিনিয়োগ প্রচার সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সংস্থাটি ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ পুরস্কার পেয়েছে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সংস্থার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ১০ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

    যে কারণে স্বীকৃতি

    বিচারকেরা বিশেষভাবে উল্লেখ করেছেন ‘বাংলাবিজ’ ডিজিটাল প্ল্যাটফর্মের কথা। এর মাধ্যমে বিনিয়োগকারীরা ৪৭টি সংস্থার ১৪২টির বেশি সেবা এক জায়গা থেকে পান। এ ছাড়া এপিএম টার্মিনালসের ৫৫ কোটি ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে সহায়তার বিষয়টিও বিবেচনায় এসেছে।

    আরও পড়ুন  বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথ সরকারি-বেসরকারি ওয়ার্কিং গ্রুপ

    প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনার ভিত্তিতে ২০২৫ সালের সংস্কার, ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা এফডিআই হিটম্যাপ এবং ২০২৬ সালের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।

    বিদেশি বিনিয়োগে প্রবৃদ্ধি

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে ১৩০ কোটি ডলারের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব নিয়ে কাজ করছে সংস্থাটি। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী সরকার ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ