শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    পাঁচ ব্যাংকের আইন ও আদায় বিভাগ একীভূত করল সম্মিলিত ইসলামী ব্যাংক

    একীভূত পাঁচ ব্যাংকের আইন ও বিনিয়োগ আদায় বিভাগকে দুটি কেন্দ্রীয় ইউনিটে একীভূত করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকগুলোর কার্যক্রম একীভূত করার পথে এটিই প্রথম বড় পদক্ষেপ।

    পাঁচটি ব্যাংক হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

    মতিঝিলে উদ্বোধন

    সোমবার (৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ইউনিট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান কাজী শাইরুল হাসান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবেদুর রহমান সিকদার এবং বাংলাদেশ ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার ফিরোজ হাসান উপস্থিত ছিলেন।

    আবেদুর রহমান সিকদার বলেন, পাঁচ ব্যাংকের আইন ও আদায় দল এখন একটি অভিন্ন কাঠামোর অধীনে কাজ শুরু করেছে। বিনিয়োগ আদায় ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকবে।

    আরও পড়ুন  রমজান সামনে রেখে ১০ নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ

    চেয়ারম্যান কাজী শাইরুল হাসান বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও কর্মীদের দক্ষতা ব্যাংককে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। ব্যারিস্টার ফিরোজ হাসান একীভূতকরণকে একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

    অনুষ্ঠানে পাঁচ ব্যাংকের সংশ্লিষ্ট দুই বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ