শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    ১৬ বছরে ফল আমদানি ৫০০ কোটি থেকে বেড়ে ১১ হাজার কোটি টাকা

    দেশে বিদেশি ফলের আমদানি গত ১৬ বছরে বহুগুণ বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ৯৭ হাজার ২৮০ টন ফল আমদানিতে খরচ হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। ২০২৫ সালে আমদানি হয়েছে ৫ লাখ ৪৭ হাজার টন, যার মূল্য ১১ হাজার ৮ কোটি টাকা।

    চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) আমদানি হয়েছে ৪ লাখ ৭৭ হাজার টন ফল, খরচ ৯ হাজার ৬১৪ কোটি টাকা।

    আপেল-কমলাই বেশি

    ২০২৫ সালের আমদানির প্রায় তিন-পঞ্চমাংশই আপেল ও কমলা। আপেল এসেছে ১ লাখ ৬৫ হাজার টনের বেশি, কমলা ১ লাখ ৫৭ হাজার টনের বেশি। কিউই ফলের আমদানি ২০০৯ সালের ১২৯ কেজি থেকে বেড়ে ২০২৫ সালে ১৪ হাজার ৫৮২ কেজি হয়েছে।

    আরও পড়ুন  অন্য দেশের অর্থনীতি চেপে ধরার অভিযোগ উড়িয়ে দিল চীন

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এক গবেষণাপত্র অনুযায়ী, দেশীয় উৎপাদনে ফলের চাহিদার মাত্র ৪০ শতাংশ মেটে। চট্টগ্রামের ফলমণ্ডির ব্যবসায়ীরা জানান, বাজারে এখন ৪০টির বেশি জাতের বিদেশি ফল পাওয়া যায়।

    শুল্ক বেড়েছে, দামও

    ২০২২ সাল থেকে ফল আমদানিতে শতভাগ এলসি মার্জিন রাখতে হচ্ছে, শুল্কও বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) ২৭ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, আপেল, কমলা, মাল্টা, আঙুর, নাশপাতি ও ডালিমে মোট শুল্কহার ২০২০-২১ অর্থবছরের প্রায় ৮৯ শতাংশ থেকে চলতি বছরে প্রায় ১২২ শতাংশে উঠেছে। দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় না এমন ফলকে সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক থেকে অব্যাহতির সুপারিশ করেছে কমিশন।

    ফল আমদানি থেকে এনবিআরের রাজস্ব ২০০৯ সালের ১৮৬ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ৫ হাজার ৯৬৭ কোটি টাকা হয়েছে। আমদানিকারকেরা বলছেন, বাড়তি খরচের চাপ শেষ পর্যন্ত ক্রেতার ঘাড়েই পড়ছে।

    আরও পড়ুন  রমজান সামনে রেখে ১০ নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ