শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    মজুরি নিয়ে নতুন অস্থিরতা: আশুলিয়া-গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

    মজুরি বোর্ডের কার্যক্রম চলমান থাকা এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো চালুর সমঝোতার মধ্যেই আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

    কারখানা মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) প্রায় ১৪৬টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রেখে ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে ১০০টির বেশি আশুলিয়ায়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) একজন উপমহাপরিদর্শক জানান, গাজীপুরে অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন শ্রমিক আহত হন।

    বুধবারও উত্তেজনা

    বুধবার (১১ নভেম্বর) আশুলিয়া ও সাভারের হেমায়েতপুরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর ১টা পর্যন্ত ৪০-৫০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

    আরও পড়ুন  ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, প্রথমবার ছাড়াল দুই হাজার

    ক্রয়াদেশ সরছে অন্য দেশে

    মালিকেরা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের কথা ভাবছেন; তিনটি কারখানা ইতিমধ্যে এমন ঘোষণা দিয়েছে। বছরে প্রায় ৩৫ কোটি ডলারের পণ্য রপ্তানিকারী একজন উদ্যোক্তা জানান, মার্কস অ্যান্ড স্পেন্সার তাঁর একটি ট্রাউজারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিয়েছে। স্থিতিশীলতা না ফিরলে দুই মাসে ১৫-২০ শতাংশ ক্রয়াদেশ কমানোর সতর্কতা দিয়েছে সুইডেনের একটি ব্র্যান্ড।

    শ্রমিকনেতা নাজমা আক্তার মজুরি বোর্ডের কাজ শেষ না হওয়া পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ