বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদের নিয়ন্ত্রণ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব স্থাবর-অস্থাবর সম্পদের নিয়ন্ত্রণ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিঠিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ দুজনকে মৃত্যুদণ্ড দেন এবং তাঁদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন। সম্পদ থেকে পাওয়া অর্থ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও রয়েছে।

প্রসিকিউশনের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পলাতক আসামিরা সম্পদ বিক্রি বা হস্তান্তর করে ফেলতে পারেন।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  শুধু দুই-তৃতীয়াংশ সমর্থনে সংবিধানের মৌলিক কাঠামো বদলানো যায় না

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ