শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    দক্ষ জনবল তৈরিতে আইএলওর সঙ্গে অংশীদারত্ব চায় চট্টগ্রাম চেম্বার

    শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার ব্যবধান কমাতে ও দক্ষ জনবল তৈরিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে অংশীদারত্ব চেয়েছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

    মঙ্গলবার (১০ নভেম্বর) আইএলওর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে চেম্বার নেতারা শিল্পমুখী কারিগরি শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং কারখানা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।

    স্বল্পমেয়াদি পেশাভিত্তিক কোর্সের প্রস্তাব

    সিসিসিআই সভাপতি আমিরুল হক বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার দরকার। ডিগ্রি আর শিল্পের প্রয়োজনীয় দক্ষতার মধ্যে বড় ফারাক রয়ে গেছে। তিনি প্লাম্বিং, সেলাই ও গ্যাস সংযোগের মতো কাজে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক কোর্স চালুর প্রস্তাব দেন। সরকারের এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য পূরণে বেসরকারি খাতের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

    আরও পড়ুন  জায়গা না থাকায় তুরস্কে ফেরত যাচ্ছে ৭ লাখ ৩০ হাজার ডলারের নতুন যন্ত্র

    চট্টগ্রামে কর্মসংস্থান সহায়তা সেবা

    আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, সংস্থাটি চট্টগ্রামে কর্মসংস্থান সহায়তা সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। এতে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সমন্বয়, ক্যারিয়ার পরামর্শ, ইন্টার্নশিপ ও কর্মক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। উদ্যোগটি সফল হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হতে পারে।

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আইএলওর কারিগরি সহায়তায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের সরকারি পরিকল্পনার মধ্যেই এ আলোচনা হলো।

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ