শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    আইপিও অনুমোদন দ্রুত করতে সিঙ্গেল উইন্ডো চালু করছে বিএসইসি, বন্ড মূল বোর্ডে নেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর

    প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন যাচাই-বাছাই সহজ ও দ্রুত করতে ‘সিঙ্গেল উইন্ডো’ পর্যালোচনা পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

    যেভাবে কাজ করবে নতুন পদ্ধতি

    বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থায় পুরো আইপিও পর্যালোচনা প্রক্রিয়া চলবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। আবেদন পর্যালোচনার সময়ই কমিশনের পর্যবেক্ষণ স্টক এক্সচেঞ্জে পাঠানো হবে। স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের সঙ্গে কমিশনের পর্যবেক্ষণ মিলিয়ে দেখে সুপারিশসহ আবেদন কমিশনে পাঠাবে।

    কমিশন আশা করছে, এতে কোম্পানিগুলোর জন্য আইপিও প্রক্রিয়া সহজ হবে, পর্যালোচনার সময় কমবে এবং অনুমোদন দ্রুত মিলবে। তবে কবে থেকে পদ্ধতিটি কার্যকর হবে, তা জানানো হয়নি।

    এটিবি থেকে মূল বোর্ডে বন্ড

    একই দিনে আরেক সিদ্ধান্তে বিএসইসি জানিয়েছে, যেসব বন্ড অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির শর্তে অনুমোদন পেয়েছে কিন্তু এখনো তালিকাভুক্ত হয়নি, সেগুলোর ইস্যুয়ারদের ৩০ নভেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে।

    আরও পড়ুন  বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথ সরকারি-বেসরকারি ওয়ার্কিং গ্রুপ

    এটিবিতে ইতিমধ্যে তালিকাভুক্ত বন্ডগুলো একই সময়ের মধ্যে মূল বোর্ডে স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী আবেদন বিবেচনা ও স্থানান্তর সম্পন্ন করবে স্টক এক্সচেঞ্জ।

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ