শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

    ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার অনুমতি

    ক্রমবর্ধমান মূলধন ঘাটতি মেটাতে ইসলামী ব্যাংক বাংলাদেশের অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়ানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বেড়ে হবে ১০ হাজার কোটি টাকা। ব্যাংকটির পর্ষদ গত ৪ নভেম্বর এ প্রস্তাব অনুমোদন করেছিল।

    বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি টাকা।

    আরও যেসব অনুমোদন লাগবে

    এ পরিবর্তন কার্যকর করতে সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন, অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারধারীদের সম্মতি লাগবে। চূড়ান্ত অনুমোদন দেবে আরজেএসসি ও বিএসইসি।

    কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, লক্ষ্য পূরণে ব্যাংকটির ইস্যুকৃত মূলধন অন্তত ৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ হাজার ৫০০ কোটি টাকা করতে হবে। শেয়ারবাজার দুর্বল থাকায় আইপিও বা প্রাইভেট প্লেসমেন্ট বাস্তবসম্মত নয়; সরকারি মূলধন জোগান বা রাইট শেয়ারের কথা বিবেচনায় আছে।

    আরও পড়ুন  অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায় ইসলামী ব্যাংক

    বড় লোকসান ও খেলাপি ঋণ

    চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে ব্যাংকটি কর-পরবর্তী ৩ হাজার ৩০৩ কোটি টাকা নিট লোকসান করেছে, আগের বছর একই সময়ে মুনাফা ছিল প্রায় ৭৯ কোটি টাকা। শুধু জুলাই-সেপ্টেম্বরে লোকসান ১ হাজার ৯৭৬ কোটি টাকা।

    সেপ্টেম্বর শেষে ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকার মোট ঋণের মধ্যে খেলাপি ১ লাখ ৬ হাজার কোটি টাকা। প্রভিশন ঘাটতি ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা এস আলম গ্রুপ সরাসরি ও বেনামে প্রায় ৮২ শতাংশ শেয়ারের মালিক বলে জানা যায়, যা আদালতের আদেশে অবরুদ্ধ রয়েছে।

    আরও সংবাদ

    spot_img

    সর্বশেষ সংবাদ